জানলে অবাক হবেন, মেসি-রোনালদোর চেয়েও ধনী কে এই ফুটবলার
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম ফাইক বলকিয়াহ! তরুণ এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ব্রুনাই রাজকীয় পরিবারের সদস্য। দেশটির জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। বর্তমানে ক্লাব ক্যারিয়ারে থাইল্যান্ডের দল চোনবুরি এফসির হয়ে খেলছেন ফাইক।
এক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির অনূর্ধ্ব-২৩ একাডেমি দলে খেলেছেন ফাইক বোলকিয়াহ। আর্সেনাল আর চেলসির বয়সভিত্তিক দলেও মিডফিল্ডার পজিশনে এই ফুটবলার বলে টুকটাক পা লাগিয়েছেন। তাতে এত সম্পদ গড়ে উঠার কারণ নেই। আসলে ফাইক হচ্ছেন ধনকুবের বাবার সন্তান। পারিবারিকভাবেই তাদের অঢেল সম্পদ।
ফাইক আসলে ব্রুনাইয়ের সুলতানি পরিবারের ছেলে। দেশটির সুলতান হাসান বোলকিয়াহ তার চাচা। তার বাবা প্রিন্স জেফ্রি বোলকিহ দেশটির প্রভাবশালী ব্যক্তি। সাধারণত এত ধনী পরিবারের কেউ মোটামুটি পর্যায়েও ফুটবল খেলতে আসেন না। তিনি এসেছেন, আর এতেই যুগিয়েছেন খবরের রসদ।
ফাইক বলকিয়াহরের জন্ম ১৯৮৮ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্ম হয়। ব্রুনাই ও যুক্তরাষ্ট্র দুই জায়গারই নাগরিকত্ব রয়েছে বলকিয়ার। তিনি গ্রেট ব্রিটেনের ব্র্যাডফিল্ড কলেজ থেকে লেখাপড়া করেছেন। কৈশরে তিনি চেলসি যুব দল ও অনূর্ধ্ব-১৮, লেস্টারের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২৩, সাউদাম্পটন এসিএ, নিউবুরি ইয়ুথ, মারতিমো বি ও মারতিমোর হয়ে খেলেছেন।
বলকিয়াহর ট্রান্সফার মূল্য অবশ্য খুবই কম। তার ট্রান্সফার মার্কেটে মূল্য মাত্র ২১৫৬৫০ মার্কিন ডলার। তবে রাজকীয় পরিবারের কারণেই তিনি মূলত বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে উপাধি পেয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)