আফ্রিদির সেই মন্তব্যের কড়া জবাব দিলেন পিসিবি বস
মূলত বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে ভারত যাবে না বলে ঘোষণার পর থেকেই উত্তাল দুই দেশের ক্রীড়াঙ্গন। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সোজাসুজি জানিয়ে দেয়, ভারত এশিয়া কাপ না খেললেও পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশটিতে যাবে না।
এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মতে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিৎ পাকিস্তান দলের। যদি বাবররা স্বাগতিকদের হারিয়ে বিশ্বকাপ জয় করে তবে এটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি পিসিবির বড় জবাব হবে বলে মন্তব্য করেন দেশটির কিংবদন্তি এই অলরাউন্ডার। আরও পড়ুন: আইপিএলে প্লে-অফের চূড়ান্ত সূচি দেখে নিন
আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না। বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত। ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে। ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে
তবে আফ্রিদির এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেঠি বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্তটি শহীদ আফ্রিদির নয়, এটা জয় শাহের (বিসিসিআই সেক্রেটারি) বা আমার নয়। এই সিদ্ধান্ত তাদের পক্ষে ভারত সরকারের এবং আমাদের পক্ষে পাকিস্তান সরকারের।’
পাকিস্তান সরকার যদি পিসিবিকে আশ্বস্ত করে যে দলের পক্ষে ভারত ভ্রমণ এবং বিশ্বকাপে খেলা নিরাপদ, তবে পাকিস্তান অবশ্যই অংশগ্রহণ করবে বলেও জানিয়েছেন শেঠি। তিনি জোর দিয়েছিলেন যে, পিসিবির অবস্থান ভারতের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে ছাড়পত্রের উপর নির্ভরশীল। আরও পড়ুন: ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ
পিসিবি চেয়ারম্যান বলেন, যদি পাকিস্তান সরকার বলে যে আমাদের দল ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারে, তাহলে আমরা অবশ্যই যাব। তাই যতক্ষণ না নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলে বিবেচিত হয়, ততক্ষণ পর্যন্ত পিসিবি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সমস্ত বিষয়গুলি যত্ন সহকারে মূল্যায়ন করবে এবং বিবেচনা করবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live