‘তামিম নিজে থেকে দলে থাকতে চায়নি, সিদ্ধান্ত ভুল ছিল’
বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলবেন তামিম ইকবাল। দল ঘোষণার আগের দিন এমন কথা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এমন কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাগুল আবিদীন নানু। পরে তামিম নিজেই চ্যালেঞ্জ করে নিশ্চিত করেন, তিনি এমন প্রতিশ্রুতি কাউকে দেননি বা করেননি।
যেখানে সাকিব আল হাসান বলেছেন যে তিনি তামিমের সর্বগ্রাসী খেলার কথা শুনেছেন কারও মাধ্যমে। মোশাররফ বিন মুর্তদার মতে, তিনজনই নির্দোষ কিন্তু তৃতীয় একজন এই ধরনের গুজব ছড়ায়। গুজব ছড়ানো ব্যক্তিকে খুঁজে বের করতে বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
এ প্রসঙ্গে নিজের ভ্যারিফাইয়েড ফেসবুকে পেজে দেয়া এক ভিডিওতে মাশরাফি বলেন, ‘বেছে বেছে যে খেলা, পাঁচটা ম্যাচ খেলবে তামিম বা বেছে বেছে খেলবে। এই একটা কথা এসেছে সেটা তামিম এবং নান্নু ভাই দুজনই বলেছে যে নান্নু ভাই বলেছে জানে না, তামিম বলেছে সে বলেনি। আর সাকিব বলেছে সে শুনেছে। তার মানে এটা পরিস্কার কোন তথ্য সাকিবের কাছেও ছিল না।’
‘এই যে পাঁচ ম্যাচ নিয়ে এত কিছু ঘটে গেল সেখানে দায় সাকিবেরও না, তামিমেরও না, এমনকি নান্নু ভাইয়েরও না। এখানে যে বা যারা এই মেসেজটা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তাদেরকে আসলে খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। কারণ এই দুজনের ভেতরে যে আলোচনা শুরু হয়েছে তারা দুজন এই জিনিস জানতো বা জানার কথা।’
এমন কথা ছড়ালেও কথা হয়নি সাকিব ও তামিমের মাঝে। এমনকি প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহও তামিমের সঙ্গে যোগাযোগ করেননি এবং এই বিষয় নিয়ে কথা বলেননি। মাশরাফি মনে করেন, সাকিব যেহেতু অধিনায়ক তাই চাইলে তামিম মেসেজ বা কল দিয়ে কথা বলতে পারতেন। তাতে করে বিষয়টি তখনই চাপা পড়ে যেতো বলে ধারণা তার।
মাশরাফি বলেন, ‘যে ঘটনাগুলো ঘটছে সেই ক্ষেত্রে প্রথম ম্যাচ খেলা নিয়ে বা ব্যাটিং অর্ডার একটু পরে নিয়ে সেটা কথা যদি বলতেই হয় বা যেকোনো আলোচনা শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সাকিব যেহেতু অধিনায়ক হয়ে গেছে সেই ক্ষেত্রে সাকিব নিজেই ব্যক্তিগতভাবে তামিমকে একটা মেসেজ দেয়া বা কল করলে কিন্তু আজকে এই আলোচনার জন্ম হতো না আমার কাছে মনে হয়।’
‘সেটা যদি নেগেটিভও হতো কিছু তাও তাদের দুজনের ভেতরে থেকে জিনিসটা শেষ হয়ে যেতো। এতো আলোচনায় আসতো না....। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে এটা নিয়ে তোর সাথে পরে আলোচনা করব। আমার কাছে মনে হয় পুরো জিনিসটা এখানে চাপা পড়ে যেতো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live