"কেন বলেছে, কি জন্য বলেছে, সরাসরিই বলা উচিত"- তামিমকে কড়া ভাষায় সুজন
বাংলাদেশী দল তাদের স্বপ্নের প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ২৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া ও চোট নিয়ে ওই দিনই ভিডিও বার্তা দেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল।
তামিম তার ভিডিও বার্তায় বলেছেন, "বোর্ডের টপ লেভেভের এক কর্তা তাকে ফোন করে নিচের দিকে ব্যাট করতে বলেছিলেন। একই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও না খেলার কথা বলেন। যা পছন্দ হয়নি তামিমের। যে কারণে এক পর্যায়ে তামিম জানিয়ে দেন এমন হলে তাকে বিশ্বকাপ দলে যেন না রাখা হয়। "
তামিমকে আমন্ত্রণ জানানো কর্তৃপক্ষের পরিচালক কে? এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক, সবাই তামিমের মুখ থেকে জানার অপেক্ষায় আছেন কে তিনি। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি তামিম।
এদিকে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান গুয়াহাটিতে। আজ এখানে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে টাইগাররা। এর আগে রোববার (১ অক্টোবর) গুয়াহাটিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টাইগার ম্যানেজার খালিদ মাহমুদ সোজন।
সুজন বলেন, ‘তামিম যদি এরকম কথা বলে থাকে, তামিমেরই বলা উচিত কে বলেছে, কেন বলেছে, কি জন্য বলেছে। সরাসরিই বলা উচিত, একজন বলেছে, সে একজন কে? সেটা পরিস্কার করা দরকার। আপনি একটা কথা বলাতে সবাইকে সন্দেহে ফেলে দিয়েছেন। এইটা তো ঠিক না। আপনার কাছে প্রমাণ থাকলে বলে দেন না, কে বলেছেন।’
সাকিবকে নিয়ে সুজন বলেন, ‘সাকিব এখন আর ১৩ বছরের নিচের বাচ্চা নয়। সাকিব বেশ বুদ্ধিমান ছেলে, যথেষ্ট ম্যাচিউরড, বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অব দ্য লিজেন্ড। সুতরাং ও যেটা বলবে নিশ্চয় কিছু ভেবেই বলেছে। ও তো সব কিছু ভেঙে বলে না। ও যেটা ভালো মনে করে বলেছে। ড্রেসিংরুমে আমি এক বছর ছিলামই না, তাই কি নিয়ে বলেছে আমি কি করে বলব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live