হ্যারিস রউফকে বিশাল দুঃসংবাদ দিলো পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রধান নির্বাচক হিসেবে এটাই ছিল ওয়াহাব রিয়াজের প্রথম অ্যাসাইনমেন্ট। এই দলে হারিস রউফকে চেয়েছিলেন ওয়াহাব। কিন্তু রউফের অস্বীকৃতির কারণে তাকে দলে রাখা হয়নি।
যদিও রউফ জানিয়েছেন, তিনি আগে থেকেই টেস্ট না খেলার কথা জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকে। তিনি আপাতত শুধু সাদা বলে খেলতে চান। নির্বাচকের সঙ্গে রউফের এমন অসঙ্গতিপূর্ণ বক্তব্য তার জন্য কাল হয়ে দাড়ায়!
সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, দলের প্রতি রউফের এমন বক্তব্যে বিরক্ত হয়েছেন পিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা। ত্যাছাড়া তার সমর্থনে লাহোর কালান্দার্স কোচ আকিব জাভেদের বিবৃতির ব্যাপারটিও ভালোভাবে নেয়নি পিসিবি। এ কারণে রউফের চুক্তিতে বেতন-ভাতা নিয়ে নতুন করে ভাবতে চাচ্ছে বোর্ড।
সূত্র জানিয়েছে, ‘রউফ যদি শুধু সাদা বলে মনোযোগ দিতে চায়, তাহলে তার কেন্দ্রীয় চুক্তি পুণর্বিবেচনা করার আলোচনা করা হবে। কারণ তাকে ক্যাটাগরি বি-তে রাখা হয়েছে। সেখানে মাসে ৪০ লাখ রুপির বেশি বেতন দেওয়া হয়, সে সঙ্গে ম্যাচ ফি, বোনাসও বেশি দেওয়া হয়। এবং আইসিসির আয় থেকেও কিছু অংশ পায়। শীর্ষ দুই ক্যাটাগরি যারা পায়, তাদের সব সংস্করণের খেলোয়াড় বলে মনে করা হয়।’
রউফের চুক্তি বিবেচনার পাশাপাশি বিগ ব্যাশ লিগের আসন্ন আসরে তাকে ছাড়পত্র দেওয়ার বিষয়টিও ভাববে বোর্ড। ধারণ করা হচ্ছে, বিগ ব্যাশে খেলার জন্যই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যেতে চাননি এই পেসার। তাই বিগ ব্যাশে তার এনওসি না পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি