তাসকিনকে নতুন করে বড় দুঃসংবাদ দিলো বিসিবি, আবার ইংল্যান্ড যাচ্ছেন এবাদত
ইতিমধ্যেই কাঁধের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরি নিয়ে খেলছেন এই টাইগার পেসার। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিনকে। কিন্তু এবার এই স্পিড তারকা দীর্ঘদিন ধরেই বিপাকে পড়েছেন। কাঁধের ইনজুরির কারণে তাকে দীর্ঘ সময়ের জন্য পুনর্বাসনে যেতে হচ্ছে।
এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে বলেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এ বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে, তবে ওর ক্যারিয়ার বিবেচনা করেই এমন সিদ্ধান্ত। ইনজুরি যেহেতু বারবার ফিরে আসছে তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোন বিকল্প নেই।’
‘মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। একটু সমস্যা দেখা দিচ্ছে বলের গতি বাড়ানোর ক্ষেত্রেও। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা’, আরও যোগ করেন বিসিবি চিকিৎসক।
এদিকে পায়ের অপরারেশন শেষে দেশে ফেরা এবাদত হোসেনকে আবারও ইংল্যান্ড পাঠাচ্ছে বিসিবি। দেবাশীষ বলেন, ‘ইবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চলল। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে। অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছে পাঠানো হচ্ছে এবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুয়েকদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live