পাকিস্তান নয় অন্যদেশের ক্রিকেট বোর্ড পাকিস্তানের বাবর আজমকে নিয়ে কটূক্তি করেছে
এশিয়া কাপ ও বিশ্বকাপে তেমন পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তানের বাবর আজ়ম। এশিয়া কাপ এবং বিশ্বকাপে তাঁর নেতৃত্বে পাকিস্তানের ফলাফলও আশাপ্রদ হয়নি। ঘরে-বাইরে নানা সমালোচনার মধ্যেই নেতৃত্বে ইস্তফা দিয়েছেন বাবর। তবু বন্ধ হচ্ছে না সমালোচনা। এ বার অন্য দেশের ক্রিকেট বোর্ডও কটাক্ষ করল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে।
রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিল ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স সংস্থা। একটি জনমত সমীক্ষার জন্য সংস্থাটি সমাজমাধ্যমে লিখেছিল, ‘‘এমন কী রয়েছে, যেটা এখনও অতিমারীর আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি?’’ ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স সংস্থা এই পোস্টের উত্তর দিয়ে আইসল্যান্ডের ক্রিকেট সংস্থা কটাক্ষ করেছে বাবরকে। আইসল্যান্ড ক্রিকেট উত্তরে লিখেছে তার অর্থ, ‘‘বাবর আজ়মের ব্যাটিং গড়’’। ইউরোপের দেশের ক্রিকেট সংস্থাটি মনে করিয়ে দিতে চেয়েছে, বাবরকে এখনও পুরনো ফর্মে দেখা যাচ্ছে না। ধারাবাহিকতার অভাব প্রভাব ফেলছে তাঁর ব্যাটিং গড়েও।
গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তেমন রান পাননি বাবর। বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে তিনটি শতরান এলেও মন্থর ব্যাটিংয়ের অভিযোগ উঠেছিল। কয়েকটি ম্যাচে উইকেটও ছুড়ে দিয়েছেন চাপের মুখে। সব মিলিয়ে ক্রিকেটজীবনে কিছুটা কঠিন সময় কাটাচ্ছেন বাবর। আর সুযোগ হাতছাড়া না করে ছয় শব্দে কটাক্ষ ছুড়ে দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live