শেষ হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টস, দেখে নিন দুই দলের একাদশ
বিশ্বকাপে ব্যর্থতার পর সাদা পোশাকে ক্রিকেট নিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে প্রবেশ করেছে বাংলাদেশ।
এই ম্যাচেও বাংলাদেশের একজন নতুন ক্রিকেটারের অভিষেক হচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে এই টেস্টে জায়গা পাচ্ছেন শাহাদাত হোসেন দিপু। দলে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হোসেন। লিটন দাসের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব নেবেন নুরুল হাসান সোহান।
এই টেস্টে একজন পেসার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। শরিফুল ইসলামের পাশাপাশি বোলিং বিভাগ সামলাবেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসান।
নিউজিল্যান্ড দলে স্পেশালিস্ট স্পিনার হিসেবে রয়েছেন ইশ সোধি ও ইজাজ প্যাটেল। দলে খুব বেশি চমক নেই। বোলিং বিভাগে আছেন মোট ৫ জন। সোধী ও ইজাজের পাশাপাশি থাকবেন খণ্ডকালীন গ্লেন ফিলিপস। দলে আছেন দুই পেসার। ফাস্ট বোলিং বিভাগে অধিনায়ক টিম সাউদির সঙ্গে আছেন কাইল জেমিসন।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।
নিউজিল্যান্ড একাদশ:
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ