সাকিব খেলুক আর না-ই খেলুক তাইজুল থাকলেই চলবে
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ভূমিকা কারো অজানা নয়। ব্যাট, বল বা অন্য যেকোন দিক দিয়ে দলকে সাফল্য এনে দিতে সদা প্রস্তুত তিনি। একই সঙ্গে লাল বলের ক্রিকেটেও বড় ভূমিকা রয়েছে তাইজুল ইসলামের। যদিও অনেকে মনে করেন সাকিব দলে থাকলে তাইজুলের ভূমিকা কমে যায়! এটা মানতে রাজি নন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে চলমান প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল। তবে ইনজুরির কারণে এই টেস্টে খেলছেন না সাকিব। তাই তাইজুলের টিম ম্যানেজমেন্টের কাছে বাড়তি চাহিদা রয়েছে। দিনশেষে হেরাথ টাইগারদের হয়ে সংবাদ সম্মেলনে এসে বলেন, সাকিবের মতোই ভূমিকা তাইজুলের।
স্পিনারদের গুরু হেরাথ বলেন, ‘সাকিব খেলুক আর না-ই খেলুক, তাইজুল আমাদের জন্য বড় ভূমিকা পালন করে। সে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক— দুটি ভূমিকাই পালন করে থাকে। সব সময়ই নিজের লাইন-লেংথের ওপর নির্ভর করে সে।’
তাইজুলের প্রশংসায় এই লঙ্কান কোচ আরও বলেন, ‘তাইজুল সব সময়ই বোলিং বিভাগকে দারুণ সাহায্য করে। সে আমাদের মূল স্পিনার। এই টেস্টেও সে নিউজিল্যান্ডের ওপর অনেক চাপ প্রয়োগ করেছে। অনেক অ্যাঙ্গেল তৈরি করেছে সে। তার দারুণ অভিজ্ঞতা, জ্ঞান ও বোঝার ক্ষমতা আছে। আমি খুব খুশি যে সে আজকে ৪ উইকেট নিয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live