দুর্দান্ত সেঞ্চুরির পরে শান্তকে নিয়ে যা বললেন, জেমিসন
সিলেটে ১ম টেস্টের তৃতীয় দিনেই কিইউদের সব আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন। দিন শেষে বাংলাদেশও বড় লিড পায়, শান্ত ১০৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ অধিনায়কের ব্যাটিং অবশ্যই চিন্তিত নিউজিল্যান্ডকে। চতুর্থ দিনের খেলায় নামার আগে আজ রাতেও (বৃহস্পতিবার) এ নিয়ে ভাববেন বলে জানিয়েছেন তারা।
তৃতীয় দিন শেষে কিউইদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার কাইল জেমিসন। তিনি বলেন, ‘সে দারুণ খেলেছে, তাই না? আমার মনে হয় সে যেভাবে ইনিংসটাকে নিয়ন্ত্রণ করেছে, ইতিবাচক থেকে জায়গাগুলো দেখে রান করেছে, সিঙ্গেলস নিয়েছে— এটা ভালো ব্যাপার। এটা আসলে দেখার মতো ছিল।’
শান্ত’র প্রশংসা করে জেমিসন আরও বলেন, ‘এটা অনবদ্য একটি ইনিংস। আমার মনে হয় না সে আমাদের খুব বেশি সুযোগ দিয়েছে। আমরা তাকে যত চ্যালেঞ্জই দিয়েছি সব সে দারুণভাবে সামলেছে। আমাদের আসলে আজকে রাতেও তাকে নিয়ে ভাবতে হবে এবং ছক কষতে হবে। তারপর দেখা যাবে কালকে আমরা তার জন্য কী উপায় বের করতে পারি।’
শান্তর এমন দৃঢ়চেতা ইনিংস নিয়ে টাইগার ব্যাটার মুমিনুল হক বলেন, ‘শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও খেলা খুব ভালো বোঝে। নিজের গেম সম্পর্কে খুব ভালো জানে। ক্লিয়ার মাইন্ড থাকে। হোক টেস্ট কিংবা ওয়ানডে। প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল তার। ওরা যে চাপ সৃষ্টি করেছে তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সামনে এই টেস্টে আরও দুটি দিন বাকি। আজ দিন শেষ করার আগে বাংলাদেশ স্কোরবোর্ডে ৩ উইকেটে তোলে ২১২ রান। ইতোমধ্যে তারা ২০৫ রানের লিড হয়েছে। চতুর্থ দিনের প্রথম ইনিংসে দলের পুঁজিটা আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টায় থাকবেন শান্ত-মুশফিকরা। শান্ত ১০৪ এবং মুশফিক অপরাজিত আছেন ৪৩ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন