বছরের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙ্গাতে পারবে তো বাংলাদেশ
২০২৩ সাল শেষ হবে। আর মাত্র ২৬ দিন পর চলতি বছর শেষ হচ্ছে। আজ বাংলাদেশ ফুটবল দলের চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় কমলাপুর স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে সাবিনারা।
বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল তাদের পরবর্তী ম্যাচটি ২০২৪ সালের মার্চ মাসে খেলবে। নারী ফুটবল দলেরও এ বছর আর কোনো ম্যাচ নেই। তাই আজ বাংলাদেশ ফুটবল দলের বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে ক্লাব পর্যায়ে ১১ ডিসেম্বর এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস।
সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজে ইতিমধ্যেই এক ম্যাচে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আজকের ম্যাচ ড্র করলেও সিরিজ জিতবে। তবে আজকের ম্যাচে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু দ্বিতীয় ম্যাচ সম্পর্কে বলেন, ‘প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলি। সেই অভিজ্ঞতা থেকে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে যেন গোল না দিতে পারি। তাই আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।’
আজকের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করছেন টিটু ,‘ওরা এখানে এসে একদিন পরই ম্যাচ খেলেছে। দলটিতে পরিবর্তনও এসেছে অনেক। যার কারণে লড়াইটা সেভাবে করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে আমাদের ওদের অর্ধে সুযোগ নাও দিতে পারে। এরপরও আমরা আগের মতো খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই।’
প্রথম ম্যাচে তহুরা খাতুনের জোড়ায় সিঙ্গাপুরকে বাংলাদেশ সহজেই হারিয়েছে। তাই তার উপর বাড়তি নজর থাকবে সিঙ্গাপুরের খুবই স্বাভাবিক। এরপরও গোলের ধারাবাহিকতা রাখতে চান এই ফরোয়ার্ড, ‘আমি এই ম্যাচেও গোল করতে চাই। দল জিতলে নিজের কাছেই ভালো লাগবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ