মধ্যাহ্ন বিরতি পর দেখে নিন বাংলাদেশের সর্বশেষ স্কোর
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে টস ভাগ্যে জিতেছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্ট জিতে এই ম্যাচে টাইগাররা জিতলে সিরিজ জিতবে। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। তবে প্রথমে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেননি ব্যাটসম্যানরা। মধ্যাহ্ন বিরতির আগে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ইনিংসের ১১তম ওভারে প্রথম উইকেট পায় কিউই দল। তৃতীয় বলে মিচেল স্যান্টনার উইকেট নেন জাকিরের। ২৪ বলে ৮ রান করে আউট হন তিনি। পরের ওভারে ইজাজ প্যাটেলের শিকার হন দ্বিতীয় ওপেনার মাহমুদুল হাসান। তার ব্যাট থেকে আসে ১৪ রান।
পানি পানের জন্য বিরতির পর প্যাটেলের দ্বিতীয় শিকার হন মুমিনুল। টম ব্লান্ডেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন অভিজ্ঞ এই ক্রিকেটার। উইকেটের ক্রম আটকাতে পারেননি নাজমুল। টাইগার অধিনায়ক স্যান্টনারের জালে মাত্র ৯ রানে আউট হন এবং বাংলাদেশ ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে।
বাজে ব্যাটিং থেকে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করছেন মুশফিক ও শাহাদাত। মধ্যাহ্ন বিরতির আগে মুশফিক ৪৫ বলে ১৮ রান করেন, শাহাদাত তার ব্যাট থেকে ১৪ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন প্যাটেল ও স্যান্টনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live