অবশেষে মুশফিকের অদ্ভুত আউটের ব্যাখ্যা দিলো আইসিসি
নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনেই অদ্ভুতভাবে আউট হলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কিউই দলের বিপক্ষে ব্যাট করার সময় হাত দিয়ে বল থামিয়ে এই ঘটনা ঘটান তিনি। নিউজিল্যান্ডের আপিলের পর মুশফিককে আউট করা হয়। এই ধরনের আউটকে ক্রিকেটে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' বলা হয়।
ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে 'ফিল্ড অবস্ট্রাকটিং দ্য ফিল্ড'-এ আউট হয়েছেন মুশফিক। টেস্টে আউট হওয়া দ্বিতীয় ব্যাটসম্যান ছিলেন তিনি। আইসিসি এটাকে অদ্ভুত কান্ড বলেছে। বুধবার (০৬ ডিসেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের ব্যাখ্যা দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসি জানিয়েছে, ধারা ৩৭.১.১ অনুযায়ী কোনো ব্যাটার যদি বল খেলার মধ্যে থাকাকালে ইচ্ছাকৃতভাবে কথা বা কাজের মাধ্যমে প্রতিপক্ষ দলকে বাধা দেন কিংবা মনোযোগ নষ্ট করেন, তবে তিনি আউট হবেন। তবে ৩৭.২ ধারা অনুযায়ী, আঘাত থেকে বাঁচতে এমন কিছু করলে সেই ব্যাটার আউট হবেন না।
ধারা ৩৭.১.২ অনুযায়ী বোলার বল করার পর কোনো ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা তার বিপরীত হাত দিয়ে বলে আঘাত করেন বা সরিয়ে দেন তবে তিনি আউট ঘোষিত হবেন। ৩৭.২ ধারা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর