দল থেকে ছিড়তে গেলেন পাকিস্তানের তারকা বোলার
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান এখন অস্ট্রেলিয়ায়। ১৪ ডিসেম্বর পার্থে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। এই প্রস্তুতি ম্যাচে সফরকারীরা নানা সমস্যায় পড়েন। চোট থেকেছেন লেগ স্পিনার আবরার আহমেদ। এরপর প্রথম টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েন তিনি। ধারণা করা হচ্ছে সিরিজ মিস করবেন তিনি।
পুরো টেস্ট সিরিজে আবরারকে পাওয়া যাবে না ধরেই তার জায়গায় অফ স্পিনার সাজিদ খানকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে নির্বাচক কমিটি সর্বসম্মতিক্রমে সাজিদের বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণ্যমাধ্যম ক্রিকেটপাকিস্তান।
ভ্রমণের কাগজপত্র সম্পূর্ণ হয়ে গেলে, সাজিদ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। অস্ট্রেলিয়ান দলে প্রচুর বাঁহাতি ব্যাটসম্যান এবং কার্যকর বাঁহাতি স্পিন বোলিংয়ের কারণে সাজিদকে পছন্দ করা হচ্ছে। এখন পর্যন্ত সাত টেস্টে ২২ উইকেট তুলে নিয়েছেন তিনি। গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সাজিদ।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট দল
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ/সাজিদ খান, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live