নিজের আয় ও ঋণের হিসাব দিলেও সাকিব দেননি স্ত্রীর সম্পদের হিসাব
ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে নামলেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে নৌকার টিকিট পেয়ে ইসিতে হলফনামা জমা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
এ তথ্য অনুযায়ী সাকিবের বার্ষিক গড় আয় মাত্র সাড়ে পাঁচ কোটি টাকার ওপরে। এর মধ্যে শুধু ক্রিকেট খেলেই আয় করেছেন প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকা। তার প্রায় ২৩ লাখ টাকা ব্যাঙ্কে জমা আছে। আর ব্যক্তিগত সম্পত্তিতে আছে চব্বিশ হাজার দুইশ একষট্টি ডলার।
সাকিবের শেয়ার বাজারে বিনিয়োগ প্রায় ৪৪ কোটি টাকার। স্বর্ণ রয়েছে ২৫ ভরি। তবে হলফনামায় যেমন দেননি তার স্ত্রীর সম্পদের হিসাব, তেমনি দেখাননি কোনো স্থাবর সম্পত্তিও। এছাড়া সিকিউরিটিসের বিপরীতে একটি ব্যাংকে ঋণ দেখিয়েছেন দেড় কোটি টাকা। সবমিলিয়ে ইসিতে দেয়া হিসাব বলছে, তার ব্যাংক ঋণ সাড়ে ১১ কোটি টাকার বেশি।
অন্যদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হলফনামায় পেশা রাজনীতি। যদিও আগের নির্বাচনে ছিলো ক্রিকেটার। গেল পাঁচ বছরে এবার কমেছে তার হাতে থাকা নগদ অর্থ, তবে কিছুটা বেড়েছে সম্পদ।
হলফনামা অনুযায়ী, তার বার্ষিক গড় আয় ৮৮ লাখ ৫০ হাজার টাকা। ২০১৮ তে যা ছিল প্রায় কোটি টাকা। এবারের হলফনামায় তার সম্পত্তি ৫ বছর আগের চেয়ে ২৮ লাখ টাকার মতো বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ১ কোটি ৮ লাখ টাকার দুই হাজার ৮শ বর্গফুটের একটি ফ্ল্যাট, ৮ লাখ ২৪ হাজার টাকার পূর্বাচলের একটি প্লট, সাড়ে ৪৭ লাখ টাকা মূল্যের ছয়তলা বাড়ি ও সাড়ে তিন একরের বেশি কৃষিজমি। তিনি ব্যাংক ঋণ দেখিয়েছেন ৮৯ লাখ টাকার কিছু বেশি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live