আইসিসির সেরা র্যাঙ্কিংয়ে ফারজানা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক। সেই পারফরম্যান্সের মাধ্যমে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ফারজানা দুই ধাপ উপরে উঠে ১৩ নম্বরে উঠেছে। আইসিসি নারী র্যাঙ্কিংয়ে এটি বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ অবস্থান। ফারজানা ছাড়া আর কেউ এখন পর্যন্ত সেরা ২০-এ ঢুকতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা হেরেছে বাংলাদেশ। ওই সিরিজের পারফরম্যান্স দিয়ে এগিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন রাবেয়া। অলরাউন্ডার রিতু মনি এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে, বোলিংয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন ৯০-এ।
সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার তাজমিন ব্রিটস ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন। সেই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান লরা ভলভার্ট আগের মতোই ৪ নম্বরে আছেন। শেষ দুই ম্যাচে ৫০ ও ১১৮ রান করা আনিকা বোশ ৭১ ধাপ এগিয়ে উঠেছেন ৭০ নম্বরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live