সারাদেশে কমেছে তাপমাত্রা, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে, এলাকায় কুয়াশার কারণে দিনের বেলায় বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে তিন ক্যাটাগরিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৭ জানুয়ারি) সকালে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ শ্রীমঙ্গলের তাপমাত্রা সামান্য কমে ৯ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে।
রাজধানী ঢাকার তাপমাত্রাও গতকালের তুলনায় আজ কমেছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ নেমে এসেছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।
এ ছাড়া ঈশ্বরদী (৯ দশমিক ৮), সীতাকুন্ড (৯ দশমিক ৫), চুয়াডাঙ্গা (৯ দশমিক ৮), বরিশালের (৯ দশমিক ৭) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেছে।
ঢাকার উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি। দ্রুত বাতাস বইছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ