এক নজরে দেখে নিন বিপিএলের ৭ দলের অধিনায়কের নাম
বিপিএলের দশম আসর শুরু হতে যাচ্ছে ১৯ জানুয়ারি। ঘরোয়া ক্রিকেটের এই বড় আসরে অংশ নিচ্ছে ৭টি দল। বিপিএলের আসর শুরুর মাত্র দুই দিন আগেই নিশ্চিত হয়ে গেছে কে নেতৃত্ব দেবেন ৭টি দলের। ঢাকার নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
আবারো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব পেয়েছে শুভাগত হোম। এদিকে সাকিব আল হাসানের মতো তারকা বাদ দিয়ে রংপুর রাইডার্সের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে আছেন নবাগত লিটন দাস। ইমরুল কায়েসকে সরিয়ে নতুন দায়িত্ব পেয়েছেন এই ওপেনার।
এদিকে খুলনার দায়িত্বে রয়েছেন আরেক নতুন মুখ। দলটি দায়িত্ব দিয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের ওপর। এরই মধ্যে তামিম ইকবালের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ফরচুন বরিশাল। যথারীতি সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে আছেন মাশরাফি বিন মুর্তজা।
সব মিলিয়ে এবারের বিপিএলে তিন দল তাদের আগের অধিনায়ককে ধরে রেখেছে। টানা দ্বিতীয়বারের মতো অধিনায়ক হলেন চট্টগ্রামের শুভাগত হোম, রংপুরের সোহান ও সিলেটের মাশরাফি। খুলনা, বরিশাল, কুমিল্লা ও ঢাকা ফ্র্যাঞ্চাইজিগুলো পাচ্ছে নতুন অধিনায়ক। এই তিন দলের আগের অধিনায়ক নেই। সাবেক অধিনায়ক ইমরুল কায়েসকে ধরে রাখার একমাত্র দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
একই দিনে বিপিএল ট্রফি নিয়ে অধিনায়কদের অফিসিয়াল ফটোশুট হয়েছে। যেখানে ৭ দলের মধ্যে ৬ দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফির জায়গায় ক্যামেরার সামনে আসেন মোহাম্মদ মিঠুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live