ওয়াজের মধ্যেই তাহেরির গাড়ি ভাঙচুর, ফেসবুক লাভে এসে যা বললেন তাহেরি
ওয়াজ মাহফিলের সময় ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ভজ মাহফিলের কাছে এ ঘটনা ঘটে। উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এ তথ্য নিশ্চিত করেছেন তাহেরী নিজেই। এ সময় তিনি ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পূর্ণাঙ্গ তথ্য দেন।
প্রায় ৯ মিনিটের ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে বলতে শোনা যায়, ‘আমার গাড়ি ২৩ বার ভাংচুর করা হয়েছে। কিন্তু আমি কখনোই এই বিষয়ে লাইভে আসিনি। কিন্তু এবার আসতে বাধ্য হলাম। কারণ আমার পরবর্তী মিটিং ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা আমার গাড়ির যদি গ্লাসগুলো ভেঙে দিতো দুঃখ হত না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা যেতে না পারি তাই তারা এ কাজ করেছে।
মাওলানা তাহেরি বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীসহ গাড়ির চালককে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে যায়। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটায় দুর্বৃত্তরা।
এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহেরি বলেন, ‘যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। যারা এ কাজ করেছে আমি আল্লাহ’র কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়াত দাও, যদি হেদায়াত না দাও তবে তাদের ধ্বংস করে দাও।’
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিকুল্লাহ বলেন, এ বিষয়ে কেউ আমাদের জানায়নি। বিষয়টি এখনই শুনলাম। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই