২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কেমন হবে, জানালো আবহাওয়া অফিস
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে মাঘের শীতে মানুষের সমস্যা বেড়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উভয় বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নওগাঁ জেলাসহ রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বাড়ছে এবং তা ছড়িয়ে পড়তে পারে।
কুয়াশার বিষয়ে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও কুয়াশা বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশা বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক পরিবহন ব্যাহত করতে পারে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায়। কুমিল্লায় ৮ মিলিমিটার এবং চট্টগ্রামে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি কম হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- ব্রাজিল বনাম হাইতি: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি
- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয় ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার সহজ উপায়
- ইউএসএ বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সুইজারল্যান্ড বনাম বসনিয়া: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- স্কটল্যান্ড বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE