নবজাতক শিশু হাসপালে রেখে লাপাত্তা হয়ে গেলেন তরুণী
এক যুবতী গর্ভবতী মহিলা তার আত্মীয়দের সাথে হাসপাতালে এসেছিলেন। ডাক্তার তাকে রিসিভ করে দ্রুত স্ত্রীরোগ ওয়ার্ডে পাঠান। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর শিশুটির মা নিখোঁজ হন।
গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মায়ের নাম পাপিয়া খাতুন, বয়স ২৫ বছর। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাষ্টপুর গ্রামের আলমগীরের স্ত্রী।
কেন তিনি তার সন্তানকে হাসপাতালে রেখে নিখোঁজ হয়েছেন তা এখনও জানা যায়নি। বর্তমানে সদর হাসপাতালে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে নবজাতকের যত্ন নিচ্ছেন বিলকিস বানু নামে এক নারী।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, জরুরি বিভাগ থেকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয় ওই তরুণীকে। গাইনি ওয়ার্ডে নার্স-চিকিৎসকের সহযোগিতায় কন্যাসন্তান প্রসব করেন তিনি। এরপরই নবজাতক রেখে চলে যান। হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে শিশুটি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, নবজাতকটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা-মাকে শক্তাক্তের চেষ্টা চলছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ