ভোরে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে
বলিভিয়ার বিপক্ষে জয় দিয়ে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ কলম্বিয়া।
শনিবার (২৭ জানুয়ারি) এস্তাদিও নাসিওনাল ব্রিগিদো ইরিয়াত্রে স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হবে দু’দল। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ তে ব্রাজিল দ্বিতীয় স্থানে রয়েছে।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইকুয়েডর। ২ পয়েন্ট নিয়ে তিনে আছে ভেনেজুয়েলা। প্রথম ম্যাচে বিস্ময়বালক এন্দ্রিকের গোলে ১-০ ব্যবধানে জিতে ব্রাজিল। ১৭ বছর বয়সী এন্দরিক অনেক আগেই বিস্ময়বালকের অ্যাখ্যা পেয়েছেন।
প্রতিভা দেখিয়ে ১৮ বছর বয়সের আগেই রিয়াল মাদ্রিদের মতো দলের নজর কাড়েন তিনি। তাকে দলেও ভেড়ায় স্প্যানিশ ক্লাবটি। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দুটি দল অলিম্পিকে খেলার সুযোগ পাবে। এ অঞ্চলের ১০টি দল দুটি ভাগে বিভক্ত হয়ে অংশ নিয়েছে বাছাই পবে।
প্রত্যেকটি গ্রুপে আছে ৫টি করে দল। গ্রুপ ‘এ’ তে ব্রাজিলের সঙ্গী ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া ও ইকুয়েডর। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে। আগামীকাল তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ।
বড় ব্যবধানে জিতলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারবে তারা। অন্যদিকে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছেয়ে থাকায় প্যারাগুয়ে আছে দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে পেরুর অবস্থান তিনে।
এ ম্যাচটি দেখতে মুখিয়ে আছে বাংলাদেশে ব্রাজিল সমর্থকরা। কিন্তু ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। যুক্তরাষ্ট্র থেকে ম্যাচটি দেখা যাবে ফক্স স্পোর্টস ২ এ। আর লাইভ স্ট্রিম দেখা যাবে ফক্স স্পোর্টস অ্যাপে বা ফুবো-এর মাধ্যমে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ