ভারতীয় দলের আগামীর তারকা হচ্ছেন যারা, জানিয়ে দিলেন গাঙ্গুলি
বিরাট কোহলি ও রোহিত শর্মার পর ভারতীয় ক্রিকেট দলের ভরসা কে হতে পারে? দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি, যাকে ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করা যেতে পারে। শনিবার (27 জানুয়ারি) কলকাতায় একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে কোহলির ভবিষ্যত পরিচয়ের আভাস দিয়েছেন গাঙ্গুলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক বলেছেন, আমার কাছে সব ফরম্যাটের ক্রিকেটার হচ্ছে যশস্বী জয়সওয়াল। জয়সওয়ালের মধ্যে ট্যালেন্টের কোনও অভাব নেই।
কোহলির পর সেরা ব্যাটারও হতে পারে সে। জয়সওয়াল ব্যাটিংয়ে যে গাঙ্গুলি মুগ্ধ তা কথা থেকে পরিষ্কার। শুধু জয়সওয়ালের নাম নিয়েই থেমে থাকেনি গাঙ্গুলি। আরও কারা আগামী দিনে মহাতারকা হতে পারেন সেই নামও জানিয়েছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি।এই তালিয়ায় রয়েছে শুভমান গিল, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদবদের নাম। তার আইপিএলের দল দিল্লির ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থের নামও রয়েছে।
গাঙ্গুলিকে নিয়ে ‘দাদা আনলিমিটেড’ নামের একটি বই লিখেছেন কলকাতার সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। বই প্রকাশ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়ের বিষয়ে কোনও সংশয় নেই। শুধু জানিয়ে দিলেন, ব্যবধান ৪-০, নাকি ৫-০ হয় সেটাই দেখার। তিনি বলেন, প্রতিটি টেস্টে ফলাফল হবে। ইংল্যান্ডের এই টেস্টে সুযোগ ছিল টস জিতে ভালো ব্য়াট করে জেতার।মহারাজের কথায়, ২৩০-২৪০ রান করে ভারতকে টেস্টে হারানো যাবে না।
সাড়ে তিনশো, চারশো রান করতে হবে। ইংল্যান্ডের পক্ষে এই সিরিজ বেশ কঠিনই হবে। সেরা সময়ের অস্ট্রেলিয়া বাদে ভারতে এসে কোনও দলই প্রভাব ফেলতে পারেনি বলেই মন্তব্য গাঙ্গুলির। গাঙ্গুলির কথায়, টেস্ট সিরিজের ব্যাটিং আলাদা হয়। পাকিস্তানে পাটা উইকেটে ইংল্যান্ড সাফল্য পেয়েছে। ভারতের উইকেটে বল ঘুরছে। এখানকার কন্ডিশন আলাদা, স্পিনাররা আলাদা।
ফলে ভালো উইকেটে বাজবল কাজ করলেও, ঘূর্ণি উইকেটে কাজ করবে না বলেই মনে করেন ভারতীয় সাবেক কাপ্তান। গাঙ্গুলি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপে ভারত গত বছর জিততে পারেনি। তবে দল নিঃসন্দেহে ভালো। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালোই চান্স থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পিচসহ কন্ডিশন ভারতের মতোই। ফলে ভারতের সাফল্যের ভালোই সম্ভাবনা দেখছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live