সাকিব-তামিম ও বিশ্বকাপ ইস্যু নিয়ে বিসিবির তদন্ত কমিটির সঙ্গে বৈঠক
বিশ্বকাপে ২০২৩-এ ভারতের মাটিতে হেরেছিল বাংলাদেশ। সে কারণে বিশ্বকাপ শেষে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির তিন পরিচালক ইনায়েত হুসেইন সিরাজ, মেহবুব আনাম ও আকরাম খানকে। একে একে সবার সঙ্গে বসলেও বাকি রয়েছেন সাকিব আল হাসান।
এবার অধিনায়কের সঙ্গে বসতে তিন বোর্ড পরিচালক সিলেট যাচ্ছেন। আজ রোববার বিষয়টি নিশ্চিত করলেন আকরাম। তিনি বলেন, '৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সাথে এখনও বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। কাল তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেবো।
বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিবাচক ও নেতিবাচক দিক। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে দিয়ে দেবো। সাকিব ছাড়াও আরও ২-১ জন বাকি আছে। কাল যাচ্ছি ওখানে এটার জন্য। বোর্ড সভায় নির্ধারিত হবে তদন্তের রিপোর্ট জানালেন আকরাম, 'আমাদের শুধু বিশ্বকাপের পারফরম্যান্স এনালাইসিস করতে দিয়েছে। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। সেটাই আমরা দেবো।
যেসব নেতিবাচক দিল ছিল তা যেন ভবিষ্যতে না হয়। ইতিবাচক দিকগুলোও বলব। এরপর বোর্ড সিদ্ধান্ত দেবে কীভাবে আমরা এগোবো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Redmi Note 17 Pro 5G: বড় ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার
- আপনার নামে কত জমি আছে? মোবাইলেই জানুন অনলাইনে
- আজকের আবহাওয়ার খবর: কোথায় গরম, কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার বিনিময় হার
- জমির খতিয়ান অনলাইনে বের করার নিয়ম, ঘরে বসেই দেখুন
- OPPO Find X10 Pro Max: স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের তারিখ
- মোবাইলেই নিজের জমির দাগ নম্বর বের করার নিয়ম