বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল মাতানো তারকাকে দলে টানলো কুমিল্লা
এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে তারা ইতিমধ্যে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। শক্তিশালী কুমিল্লা বাকি খেলাগুলোর জন্য তার স্কোয়াডকে শক্তিশালী করতে নতুন ক্রিকেটার দলে নিয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন আফগানিস্তানের লেফট ব্যাক বলার নূর আহমেদ। এই প্রতিভাবান তরুণ ক্রিকেটার দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে অংশ না নিলেও এরই মধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
গত আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন নূর। এছাড়া পিএসএল, বিগ ব্যাশ, এসএ২০, এলপিএল এবং দ্য হান্ড্রেড খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান তারকার। ঘরোয়া ক্রিকেটে তার বিস্তৃত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, নূর এখনও খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
আফগানিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৭ টি-টোয়েন্টি খেলে ৭.৯০ ইকোনোমিতে নিয়েছেন ৬ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ২৭ রান। ইনজুরিমুক্ত থাকতে পারলে তরুণ এই স্পিনারের ক্যারিয়ার যে আরও দীর্ঘায়িত হবে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।
এদিকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি দল শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিভঙ্গ করায় আইএলটি-২০ টুর্নামেন্ট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের এ বাঁ হাতি তরুণ স্পিনার। গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইএলটি-২০ কর্তৃপক্ষ এ শাস্তি প্রদান করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live