ফাইনালে উঠে যে কারণে ক্ষপে,লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে চাইলেন মুশফিক!
গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এই দলে ছিলেন না তামিম ইকবাল। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। দুই তারকা ক্রিকেটার একে অপরের সঙ্গে কথাও বলেন না। চলমান বিপিএলে মাঠে এই দুজনের উদযাপন নিয়ে চলছে নানা আলোচনা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের দল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে তামিমে ফরচুন বরিশাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে কেমন ছিলেন তারা? সংবাদ সম্মেলনে আসা মুশফিকুর রহিমের কাছে এমনটি জানতে চাওয়া হলে অবশ্য এর জবাব দিয়েছেন তিনি। মুশফিক বলেন, ‘সত্যি কথা বলতে, এ রকম বড় একটা ম্যাচে যদি এ রকম একজন লাইমলাইট নিয়ে না থাকে, তাহলে সবচেয়ে রিল্যাক্স থাকা যায়। যে দু’জন দু’জনের যুদ্ধ করবে, আর আমরা আমাদের খেলাটা খেলব, ইজি (হাসি)।
সত্যি কথা! দু’জনকেই আমি দেখেছি, অনেক রিল্যাক্স ছিল, দু’জনেই ছিল নিজের মতো এবং ওরা দুজনই জানে নিজ নিজ দলের জন্য ওরা কত বড় অবদান রাখতে পারে। আমি মনে করি, তাদেরকে বলার কিছু নেই। মাঠে বিপিএল চলাকালে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শুনতে হয়েছে সাকিব ও তামিমের মতো ক্রিকেটারকে। এ নিয়েও মুখ খুলেছেন মুশফিক। বলেছেন, তাদের মতো ক্রিকেটাররা যদি এমন ভুয়া ভুয়া শোনে তাহলে তো আমাদের মাটির নিতে ঢুকে যাওয়া উচিত।
মুশফিক বলেন, ‘দু’জনই দুই দিক থেকে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদেরকে নিয়ে লড়াই দূরের কথা, আমি মনে করি, তাদের নিয়ে কথা বলাই অনৈতিক ব্যাপার। তারা যতটুকু বাংলাদেশকে দিয়েছে এবং আশা করি আরও দেবে, সেটার সমকক্ষ কিছু নেই। যারা কথা বলেন বা এই যে ভুয়া ভুয়া বলেন...। আসলে... সাকিব আর তামিম যদি ভুয়া ভুয়া শোনে, তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত। সিম্পল জিনিস... তাদের মতো ক্রিকেটার যদি আসলে... (ভুয়া ভুয়া শোনে)!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ