রোজার আগে ঝড়-বৃষ্টি নিয়ে যে খবর দিল আবহাওয়া অফিস
শীতের শেষে তাপমাত্রার পারদ বাড়ে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩৪ ডিগ্রিতে পৌঁছেছে। খুব গরম লাগছে। রোজা শুরু হতে চলেছে, এবং আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে মার্চ মাসজুড়ে আবহাওয়া কেমন থাকবে তার একটি বিস্তৃত পূর্বাভাস দিয়েছে।
৩ মার্চের একটি সভায়, ফেব্রুয়ারির আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করা হয়েছিল এবং মার্চের দীর্ঘ-পরিসরের পূর্বাভাস উপস্থাপন করা হয়েছিল। কমিটির তথ্য অনুযায়ী—চলতি মাসে এক দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ এক থেকে দুটি মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়বে। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
অন্যদিকে নদ-নদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মার্চ মাসে দেশের প্রধান নদ-নদী সমূহের প্রবাহ স্বাভাবিক থাকতে পারে এবং কৃষি বিষয়ক পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক শূন্য থেকে ৪ দশমিক শূন্য মিলিমিটার হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- ব্রাজিল বনাম হাইতি: জানুন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি
- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয় ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা: লাইভ দেখার সহজ উপায়
- ইউএসএ বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সুইজারল্যান্ড বনাম বসনিয়া: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- স্কটল্যান্ড বনাম মরক্কো: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE