দেখা গেছে ঈদের চাঁদ
সংযুক্ত আরব আমিরাতে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যা ও রাতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তবে মঙ্গলবার (৯ এপ্রিল) সকালেই আকাশে চাঁদ দেখা গেছে বলে জানা গেছে। খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম খালিজ টাইমস।
এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়। চাঁদের এ ছবিটি প্রকাশ করেছে দেশটির অ্যাস্ট্রোনোমি সেন্টার।
চাঁদের ছবিটি তোলা হয়েছে আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে। পর্যবেক্ষণাগার থেকে চাঁদের ছবিটি এমন সময় তোলা হয় যখন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এটি খালি চোখে দেখা যাচ্ছিল না। এদিকে সোমবার চাঁদ দেখা না যাওয়া সংযুক্ত আরব আমিরাতে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। দেশটির বিচারমন্ত্রী ও কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমি জানিয়েছেন, বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের নামাজের সময়সূচিও ঘোষণা করা হয়েছে। সাতটি রাজ্যের প্রতিটিতে সূর্যোদয়ের পরপরই এই সময়সূচি অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি