বাজিমাত করছে সাকিবের ‘রাজকুমার’ গড়বে আয়ের বিশাল রেকর্ড
ঈদে মুক্তি পেয়েছে ১১ সিনেমা। যার মধ্যে আলোচনার রয়েছে শাকিব খানের ‘রাজকুমার’। দর্শক চাহিদার কারণে মঙ্গলবার সন্ধ্যায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সবগুলো ছবির অগ্রিম টিকেট ছাড়ে। অনলাইনে টিকেট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের এ ছবির টিকেট শেষ গেছে। টিকেট না পেয়ে ফেসবুক কমেন্টে রাজকুমার ছবি শো বাড়িয়ে দেয়ার জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ মন্তব্য করেছেন অনেকে।
সিনেপ্লেক্সের ওয়েব সাইটে ঘাটলে স্পষ্ট দেখা যাচ্ছে, ঈদের প্রথম ও দ্বিতীয়দিন বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে রাজকুমার’র কোনো শোয়ের টিকেট নেই। এছাড়া সিনেপ্লেক্সের ধানমন্ডি, মিরপুর, চট্টগ্রাম, রাজশাহী শাখার রাজকুমার ছবির শোয়ের সবগুলো টিকেট অলমোস্ট সোল্ড আউট!
‘রাজকুমার’ ছবির প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানও জানিয়েছেন, ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে রাজকুমারের বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, আমাদের বিশ্বাস মুক্তির প্রথম দিন প্রথম শো থেকে দর্শক রাজকুমারকে আপন করে নেবেন।
রাজকুমারের মুক্তি উপলক্ষে নিজের ফেসবুকে চাঁদরাতে সন্ধ্যায় এক ভিডিও বার্তা দিয়ে শাকিব খান দর্শকদের সিনেমা হলে এসে রাজকুমার দেখার আমন্ত্রণ জানিয়েছেন। বলেছেন, পরিবার-পরিজন বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে রাজকুমার উপভোগ করুন।
দেশের ১২৫টির মতো সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’। জানা যায়, ২১২ টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিনভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।
প্রিয়তমা খ্যাত নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান ছাড়াও রাজকুমার ছবিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু, আনোয়ার, দিলারা জামান প্রমুখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা