MD. Razib Ali
Senior Reporter
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
আর মাত্র কয়েক সপ্তাহ পর শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলবে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌছোবে জিম্বাবুয়ে দল।
বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি অনুষ্টিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম তিনটি ম্যাচ যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে অনুষ্টিত হবে। তারপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুই টি-টোয়েন্টি।
এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন সামনে বিশ্বকাপ তাই সিরিজে কেমন হবে বাংলাদেশের দল। কারা থাকবে দলে। চলুন দেখে নেয়া যাক। প্রধান নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপু বলেছেন আসন্ন বিশ্বকাপের দল নিয়ে কোনো পরিক্ষা নিরিক্ষা হবে না। তার এই কথা থেকে বোঝা যাচ্ছে যাদের নিয়ে বর্তমানে টি-টোয়েন্টি গড়া হয়েছে তারাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবে।
আবার বলা যায় এই দলটিই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। এখান থেকে যদি কেউ ইনজুরিতে না পড়ে তাহলে। ওপেনার হিসেবে জিম্বাবুয়ে সিরিজে দেখা যাবে লিটন দাসের সাথে সৌম্য সরকারকে। আর ব্যাক আপ ওপেনার হিসেবে রাখা হবে তানজিদ হাসান তামিমকে।
তাছাড়াও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির ইসলাম অনিক, তাওহিদ হৃদয় ও শেখ মেহেদী থাকবেন স্কোয়াডে। পেসারদের মধ্যে থাকবেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ আর যদি বিসিবি চায় তাহলে আইপিএলে থেকে ফেরত আসবেন মুস্তাফিজ সাথে থাকবেন অলরাউন্ডার সাইফউদ্দিন।
স্পিন বিভাগে সাকিব, শেখ মাহাদীর সাথে দেখা যাবে আলিস আল ইসলাম ও লেগ স্পিনার রিশাদকে। সব কিছু ঠিক থাকলে স্কোয়াডে এদেরকেই দেখা যাবে।
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের সম্ভাব্য টি-টোয়েন্টি দল ঘোষণা:
নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির ইসলাম অনিক, তাওহিদ হৃদয় শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ