রাতে ঘুমাতে পারেননি মুস্তাফিজ
চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে শুরু করে ম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন তিনি। তবে এই বারি প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছেন ফিজ। এই কারণে এবারের আইপিএলটা মুস্তাফিজের কাছে স্পেশাল। কারণ এই দলটির জার্সি গায়ে জড়ানো যে স্বপ্ন ছিল কাটার মাস্টারের।
আইপিএলে নিলাম থেকে যখন মুস্তাফিজকে চেন্নাই দলে ভেড়ায় তখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন ফিজ। রাতে ঘুমোতে গিয়ে টের পেলেন মুঠোফোন ভরে যাচ্ছে ম্যাসেজে। ফোন খুলে দেখলেন, ডাক পেয়েছেন চেন্নাইয়ে। খুশি আর রোমাঞ্চে সে রাতে ঘুমাতে পারেননি তিনি।
চেন্নাই সুপার কিংসের পোস্ট করা ভিডিওতে মুস্তাফিজ বলেন, 'এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছি। যখন খেলা শুরু করেছি, বিশেষ করে ২০১৬ সালে প্রথম আইপিএল খেলি, তখন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল। যখন দল পাই, রাতে ঘুম আসছিল না।'
যখন তাকে দলে নিয়েছে চেন্নাই, মুস্তাফিজের তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা। তবে উত্তেজনায় আর দুচোখের পাতা এক করতে পারেননি তিনি। বাংলাদেশের এই পেসারের ভাষায়,'নিউজিল্যান্ডে ছিলাম, পরের দিন খেলা ছিল। ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। এরপর দেখি শুধু ম্যাসেজ আসছে। ওখানে তখন রাত দেড়টার মতো বাজে। দেখি ম্যাসেজ আসছে তো আসছেই। সবাই অভিনন্দন জানাচ্ছে- তুমি চেন্নাই দলে জায়গা পেয়েছো।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক