এক বোর্ডের দুই নীতি নিয়ে মুখ খুললেন তাসকিন
আইপিএলে নিয়মিত খেলছেন মুস্তাফিজ কিন্তু সুযোগ পাওয়ার পরও বার বার তাসকিনকে খেলতে দিচ্ছে না বিসিবি। প্রায় সব সময় আলোচনা হয় আইপিএল এলে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ক্ষেত্রে নাকি 'দ্বৈতনীতি অনুশরণ করে বিসিবি। বার বার তাসকিনকে ধকল সামলানোর দোহায় দিয়ে আইপিএলের খেলার জন্য ছাড় পত্র দেয় না বিসিবি। তবে 'নীতি' যে একই আছে, এবং কী কারণে তাসকিনকে আইপিএলে যেতে দেওয়া হয়নি, এবার তা খোলাসা করলেন তাসকিন।
ওয়ার্কলোড, বোলিং অ্যাকশন, শারীরিক গঠন- এসব কারণে তাসকিন মুস্তাফিজের চেয়ে বেশি চোটপ্রবণ। তাই তাকে থাকতে হয় বাড়তি সতর্ক, খেলতে হয় বেছে বেছে। ঠিক একই কারণে টেস্ট থেকেও বিরতি নিয়েছেন, নাম সরিয়েছেন লাল বলের কেন্দ্রীয় চুক্তি থেকেও। তাসকিন জানালেন, এই ধকলের কারণেই আইপিএল খেলতে দেওয়া হয়নি তাকে।
'যে জিনিসটা চলে গেছে এটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব, সামনে অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেকজনের বডি টাইপ একেকরকম। এজন্য বোর্ড সতর্ক থাকে।'
আইপিএলের মতো আসর হাতছাড়া হলেও তাসকিনের কোনো আফসোস বা আক্ষেপ নেই। তিনি বলেন,'ফাস্ট বোলার যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইঞ্জুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়ত আমার বডি টাইপ বা বোলিং টাইপ ডিফারেন্ট এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষমুহুর্তে কাঁধের ইঞ্জুরি ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গেছি... হয়ত ভবিষ্যতে খেলব ইনশাআল্লাহ, আফসোস নাই কোনো। শুধু দোয়া কইরেন।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live