ব্রেকিং নিউজ: টি-টোয়েন্টি বিশ্বকাপের হুট করে নতুন হেড কোচের খোঁজে বিজ্ঞপ্তি দিচ্ছে ভারত
আর মাত্র ২৩ দিন পর শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আসন্ন বিশ্বকাপের আগে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা-বিসিসিআই। ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর চূক্তির মেয়াদ শেষ হয়েছিল। তবে তখন তার মেয়াদ বাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে।
তার কারণ হঠাৎ করে কোচ পরিবর্তন করলে নতুন কোচ এসে কিছু বুঝে উঠতে পারবে না। কেননা বিশ্বকাপের বেশি সময় ছিল না। তাই তখন রাহু্লের মেয়াদ বাড়ানোকেই বেশি যৌক্তিক মনে করেছে বিসিসিআই। সেই চূক্তি অনুযায়ী আর বেশি দিন ভারতের জাতীয় ক্রিকেট দলে দায়িত্ব থাকছেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার মেয়াদ শেষ হচ্ছে। যে কারণে ভারতকে নামতে হবে নতুন কোচের সন্ধানে।
বিষয়টি জানিয়েছেন সংস্থাটির সেক্রেটারি জয় শাহ। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে জয় শাহ বলেন, ‘আমরা আগামী কয়েকদিনের মধ্যে আবেদনের (কোচ হওয়ার) জন্য আহ্বান জানাবো। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। তিনি (রাহুল) দায়িত্বে থাকতে চাইলে পুনরায় আবেদন করতে হবে। আমরা দীর্ঘমেয়াদী কোচ খুঁজছি; তিন বছরের জন্য।’
তবে এবারের নিয়োগে বিদেশি কোচের দিকে ঝোঁক ভারতীয় ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি)। আর যদি তাই হয়, তাহলে রাহুলের সঙ্গে ফের চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
এ বিষয়ে জয় শাহ বলেন, ‘যদি সিএসি কোনো বিদেশি কোচ নিয়োগ করে, তাহলে আমি সেই সিদ্ধান্তে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবো না।’
আগামী জুনে প্রধান কোচের সঙ্গে নির্বাচকের পদও খালি হবে। নতুন নির্বাচক নিয়োগে এরইমধ্যে কয়েকজনের ইন্টারভিউ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জয় শাহ। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live