ইনজুরিতে তাসকিন
চলতি জিম্বাবুয়ের সিরিজে টানা চার ম্যাচের একাদশে ছিলেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। আজকে শেষ ম্যাচের একাদশে রাখা হয়নি তাকে। এর নিদিষ্ট কারণ স্পস্ট করে জানায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, আজ সকালে ম্যাচের আগে দলীয় অনুশীলন করে বাংলাদেশ। সে সময় কিছুটা অস্বস্তি অনুভব করেন তাসকিন। বর্তমানে বিসিবির চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন তিনি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পেশিতে টান পেয়েছেন এই পেসার। পরীক্ষানিরীক্ষা আগে জানা যাচ্ছে না কতটুকু গুরুতর তাসকিনের চোট।
আজকের ম্যাচে তাসকিন ছাড়া একাদশের বাইরে রয়েছেন বোলিং তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। তবে আবারও একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান ফিরেছেন বাংলাদেশের একাদশে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোটে ভুগছিলেন তাসকিন। ভারত বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেই চোট নিয়ে খেলতে দেখা যায় তাকে। বিশ্বকাপ শেষে অবশ্য উপযুক্ত কাজটিই করেন তাসকিন।
প্রায় আড়াই মাসের মতো সময় বিশ্রাম নেন তিনি। এই সময়ে পুনর্বাসনও সম্পন্ন করতে দেখা যায় তাকে। এ কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে এবং নিউজিল্যান্ড সফরে খেলা হয়নি এই পেসারের।
বিপিএল দিয়ে তাসকিন খেলায় ফিরেছেন এই পেসার। তারপর থেকে অবশ্য নিয়মিতই খেলার মধ্যে আছেন তিনি। বিপিএলের পর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে খেলেন তিনি। তারপর ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা