সিরিজ সেরা ও ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
আজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। জয়ের জন্য ১৫৮ রান করতে হবে জিম্বাবুয়েকে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ১৮.৩ ওভারে ২ উইকেটেই ১৫৮ রান তুলে ফেলে জিম্বাবুয়ে।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ ও শান্ত’র ব্যাটিংয়ে ঘুরে দাড়ায় বাংলাদেশ। ৪৫ বলে ৬৯ রানের পার্টনারশীপ করে তারা দুজন।
এরপর সাকিবকে নিয়ে রানের চকা সচল রাখে মাহমুদউল্লাহ। সাকিবের সাথে ৩৩ বলে ৩৯ রানের পার্টনারশীপ করেন তিনি। একাদশেই ফিরেই তুলে নিলেন ফিফটি। ২৮ বলে ৩৬ রান করেন শান্ত। সাকিব করেন ১৭ বলে ২১ রান। ৪৪ বলে ৫৪ রান করে আউট হন মাহমুদউল্লাহ।
শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তুলেন জাকের আলী অনিক। ১১ বলে ২৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। জয়ের জন্য ১৫৮ রান করতে হবে জিম্বাবুয়েকে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ১৮.৩ ওভারে ২ উইকেটেই ১৫৮ রান তুলে ফেলে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের হয়ে ব্রায়ান বেনেট ৪৯ বলে ৭০ রান করেন। ৪৬ বলে ৭২ রান করেন সিকান্দার রাজা। ম্যাচ সেরা হয়েছে ব্রায়ান বেনেট ও সিরিজ সেরা হয়েছেন তাসকিন।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), শন উইলিয়ামস, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি