সাকিবের সাথে একমত হতে পারলেন না হাথুরুসিংহে
সদ্য শেষ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৪-১ সিরিজ শেষ করেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব জানান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি সম্ভব না। তার এই কথায় দেশের ক্রিকেটে আলোচনা ঝড় উঠেছিল। তবে সাকিবের এই কথার সাথে একমত নয় বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। তিনি মনে করেন যেকোনো দলের বিপক্ষে ম্যাচ খেলেই ভালো প্রস্তুতি সম্ভব।
তিনি জানানক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। জিম্বাবুয়েরও আছে বড় বড় দলের বিপক্ষে সাফল্য। তাই হাথুরুসিংহে স্পষ্টভাবেই সাকিবের সাথে দ্বিমত পোষণ করলেন।
বুধবার (১৫ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন,'আমি এমনটা মনে করি না। আমার কাছে ম্যাচ খেলা মানেই ভালো প্রস্তুতি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে। শক্তিমত্তায় পার্থক্য থাকতেই পারে, তবে আমি মনে করি প্রস্তুতি বেশ ভালো হয়েছে।'
জিম্বাবুয়ে সিরিজসহ সার্বিক প্রস্তুতি নিয়ে হাথুরুসিংহে সন্তুষ্ট। একইসাথে তার বিশ্বাস, অতীতের যেকোনো বিশ্বকাপের চেয়ে এবার ভালো পারফরম্যান্স করবে বাংলাদেশ।
'আমার মতে আমাদের প্রস্তুতি বেশ ভালো। চট্টগ্রামে ক্যাম্প করেছি, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছি, প্রায় সবাইকে খেলার সুযোগ দিতে পেরেছি। কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে একটু দুশ্চিন্তা আছে। তবে সব মিলে দলের প্রস্তুতিতে আমি খুশি।'
'প্রত্যেক টুর্নামেন্টই ভালো করার সুযোগ। আমাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে। তবে অতীতের চেয়ে ভালো করার জন্য সম্ভাব্য সব প্রস্তুতিই আমরা নিচ্ছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live