হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ
আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ব্যাটিং করতে হয় বাংলাদেশকে। টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
আজকেও ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। ১৪ বলে ১৫ রান করেছেন তিনি। আরেক সৌম্য সরকারও ভালো কিছু করতে পারেননি। ১৩ বলে ২০ রান করেন তিনি। ভালো শুরুর পর নিজের উইকেট দিয়ে বসেন এই ব্যাটার। বরাবরে মত আজকেও ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ বলে করেছেন মাত্র ৩ রান।
দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন সাকিব আল হাসান। তার ব্যাট থেকে এসছে ১২ বলে ৬ রান। তবে তাওহীদ হৃদয়ের ফিফটি ও মাহমুদউল্লাহর ক্যামিওতে চ্যালেঞ্জিং পুজি পায় বাংলাদেশ। ২২ বলে ৩১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৭ বলে ৫৮ রান করেছেন তাওহীদ হৃদয়।
শেষ দিকে নেমে ৫ বলে ৯ রান করে অপরাজিত থাকেন জাকের আলী অনিক। নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেট ১৫৩ সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ১৫৪ রান করা লাগবে যুক্তরাষ্ট্রকে।
জবাবে ব্যাট করতে শুরুটা দারুন করে যুক্তরাষ্ট্র। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৩ রান করে তারা। ২৯ বলে ২৮ রান করেন টেইলর। ১০ বলে ১২ রান করে রান আউট হন পাটেল। ১৮ বলে ২৩ রান করেন জুস। ১২ বলে ৪ রান করেন জনস। ১০ বলে ১০ রান করেন কুমার।
তবে শেষের দিকে ব্যাটিং ঝড় তোলেন হারমিত সিং। ১৩ বলে ৩৩ রান করেন তিনি। ২৫ বলে ৩৪ রান করেন করি অ্যান্ডারসন। যার ফলে ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করে যুক্তরাষ্ট্র। ফলে ৩ বলে হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। ফলে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া সীমিত ওভারের এই বিশ্ব আসরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সেরা সুযোগ এই সিরিজটি। বিশ্বকাপের মূল আসরের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি