যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ও সিরিজ হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক শান্ত
আজ সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তোলে যুক্তরাষ্ট্র। ওপেনিং জুটিতে ৪০ বলে ৪৪ রানের পার্টনারশীপ করে টেইলর ও পাটেল। টেইলর করেন ২৮ বলে ৩১ রান। পাটেল করেন ৩৮ বলে ৪২ রান।
তবে ০ রানে ফিরেন অ্যান্দ্রিস। অ্যারন জন করেন ৩৪ বলে ৩৫ রান। ১০ বলে ১১ রান করেন করি আন্ডারসন। ২ বলে ০ রানের ফিরেন আগের ম্যাচের জয়ের নায়ক হারমিত সিং। নীতিশ কুমার করেন ৩ বলে ৭ রান। শ্যাডলি ভ্যান শালকউইক করেন ৪ বলে ৭ রান। নির্ধারীত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান স্কোর বোর্ডে জমা করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মুস্তাফিজ, রিশাদ হোসেন ও শরিফুল ইসালম। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ডাক মরেন সৌম্য সরকার। তবে ভালো শুরুর পর ফিরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ১৫ বলে ১৯ রান করেন তিনি। এরপর ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৩৪ বলে ৩৬ রান করে রান আউট হন অধিনায়ক শান্ত।
২১ বলে ২৫ রান করেন তাওহীদ হৃদয়। ৪ বলে ৩ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫ বলে ৪ রান করে বিদায় নেন জাকের আলী অনিক। ২৩ বলে ৩০ রান করেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত ১৩৮ রানে অল-আউট বাংলাদেশ। ফলে ৬ রানের জয় তুলে নিল যুক্তরাষ্ট্র। ২-০তে সিরিজ হারলো বাংলাদেশ।
ম্যাচ ও সিরিজ হেরে ম্যাচ শেষে কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি খেলার মাঝ পথে উইকেট হারানো ম্যাচ হারা কারণ বলে মনে করছেন। তিনি বলেন, “আমাদের জন্য খুবই হতাশাজনক। আমরা ম্যাচের মাঝের ওভার গুলোতে উইকেট হারিয়েছি, সেই কারণেই আমরা হেরেছি। আমরা ভালো খেলিনি, কিন্তু পরের ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে আসার সুযোগ আছে। আমাদের মানসিকতা পরিবর্তন করা উচিত,এটা আমাদের খেলা নয়। আমরা এর চেয়ে ভালো দল।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ