পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট। সংস্থাটি বলেছে, আগামী ৭ জুন চলতি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আগামী ১৬ জুন (রোববার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা রাবেহ বলেন, সৌর গবেষণা ল্যাবরেটরি গণনা করে দেখেছে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথমদিন হতে পারে। রাবেহ জানান, তাদের হিসাব-নিকাশে দেখা গেছে, কায়রোর সময় অনুযায়ী আগামী ৬ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। ওইদিন জিলকদ মাসের ২৯তম দিন থাকবে। ওইদিনই মক্কায় জিলহজের অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট এবং কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এছাড়া মিশরের অন্যান্য অঞ্চলগুলোতে চাঁদটি সূর্যাস্তের ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত দেখা যাবে।
তিনি আরও জানিয়েছেন, আরব বিশ্বের দেশগুলোর আকাশে ওইদিন অর্ধচন্দ্রটি ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আকাশে চাঁদটি সূর্যাস্তের ৯ থেকে ১৪ মিনিট আগে অস্ত যাবে। যার কারণে ওইদিন এই অঞ্চলে চাঁদটি দেখা যাবে না।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায়; তার পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলে চাঁদ দেখা যায়। সে হিসেবে যদি ১৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে পরদিন অর্থাৎ আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- ৪-২-৪ ফরমেশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
- ৯ম পে স্কেল: এপ্রিলে সরকারি কর্মচারীদের বড় কর্মসূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি