আজ আকাশে এক সারিতে দাঁড়াবে ৬ গ্রহ, খালি চোখেই দেখা যাবে বাংলাদেশ থেকেও
পৃথিবী আজ পরপর ছয়টি গ্রহকে এক সারিতে দাঁড়ানোর বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে। বাংলাদেশ থেকেও এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে। এই ছয়টি গ্রহ হলো বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন। গ্রহের এমন সারিবদ্ধতা একটি দুর্লভ মহাজাগতিক ঘটনা, যেখানে সৌরজগতের গ্রহগুলিকে পৃথিবী থেকে এক সরলরেখায় অবস্থান করতে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বিরল দৃশ্যটি ৩ জুনে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। তবে এরপরেও কিছুদিন পর্যন্ত দেখা যাবে এই সারিবদ্ধ গ্রহগুলি।
বিজ্ঞানীদের মতে, সূর্যের ছয়টি গ্রহ কাছাকাছি আসতে চলেছে। পৃথিবী থেকে এই ছয়টি গ্রহকে এক সারিতে দেখা যাবে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকেও এই দৃশ্য দেখা যাবে। এই অবস্থানকে মহাজাগতিক পরিভাষায় বলা হয় ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’। এতে গ্রহগুলি এত কাছাকাছি চলে আসে যে পৃথিবী থেকে তাদের একসারিতে দেখা যায়। ৩ জুন থেকে পরিষ্কার আকাশে এই দৃশ্য উপভোগ করা যাবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ৩ জুনের আগেই সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সূর্যের অনেকটা কাছে চলে আসবে। তার পাশেই থাকবে বুধ। এরপর একে একে অন্য গ্রহগুলিও ওই সারিতে দেখা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোররাত, অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে। ওই সময় আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহকে দেখা যাবে, যার হালকা হলুদ আভা থাকবে। শনির ঠিক নিচে লাল রঙের মঙ্গল গ্রহকে দেখা যাবে। পূর্ব দিগন্ত থেকে ১০ ডিগ্রিরও কম উচ্চতায় দেখা যাবে বুধকে। মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি। আর সারির শেষদিকে থাকবে ইউরেনাস এবং নেপচুন। যদিও এই দুটি গ্রহ খালি চোখে দেখা যাবে না। এছাড়া শুক্র গ্রহ সূর্যের অনেক কাছাকাছি থাকায় সেটাও দেখা যাবে না। এই ছয় গ্রহের সঙ্গে থাকবে চাঁদও।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মেঘমুক্ত আকাশ থাকলে সূর্য ওঠার ২০ মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে বা আকাশে মেঘ থাকলে এই দৃশ্য দেখা যাবে না।
তবে, এমন সারিবদ্ধ অবস্থায় গ্রহগুলিকে স্বাভাবিকের তুলনায় আকারে বড় দেখানোর তথ্য সঠিক নয়। গ্রহগুলি নিজেদের স্বাভাবিক অবস্থাতেই থাকে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেই এই দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা