কুয়েতে শ্রমিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৯, জেনেনিন বাংলাদেশীদের সর্বশেষ অবস্থা
কুয়েতে বিদেশি কর্মীদের আবাসন ভবনে অগ্নিকাণ্ডে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় সকাল ৬টায় দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে ছয়তলা একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। একজন জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় টিভিতে জানান, আগুন লাগা ভবনটিতে শ্রমিকরা থাকতেন।
তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ধোঁয়ার কারণে অনেকের মৃত্যু হয়েছে। কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের পেশা বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভবনটিতে প্রায় ১৬০ জন মানুষ বাস করতেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে আহত প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।
গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে মাঙ্গাফ শহরের ছয়তলা ভবনের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ এ ঘটনাকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেজর জেনারেল ইদ রশিদ জানান, অগ্নিনির্বাপক ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল ইউসেফ এই বিপর্যয়ের জন্য ভবন মালিক ও কম্পানির অপারেটরদের অবহেলা ও লোভকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, ভবন মালিক, কম্পানির মালিক এবং ভবনের গার্ডকে আটক করা হয়েছে। এ ঘটনার আরো তদন্ত করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- সৌদিতে ইকামা নবায়নে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- সবুজ হয়ে গেল রান্না করা মাংস, সম্ভাব্য কারণ জানালেন বিশেষজ্ঞ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন