সারাদেশে কোথাও বৃষ্টি কোথাও তাপপ্রবাহ
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি সত্ত্বেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।
অন্যদিকে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে কমবেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুলনা অঞ্চলে সামান্য বৃষ্টি এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি, বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা
- ব্রাজিলের পরের দুই ম্যাচ কবে, জানুন সময়সূচি ও প্রতিপক্ষ
- ডোমিনেজ স্টিলে মালিকানা বদল, এবার পর্ষদেও বড় রদবদল
- ব্রাজিল বনাম ভারত: শেষ পর্যন্ত কী হলো ম্যাচে, জানুন ফলাফল
- আয়-সম্পদে বড় উত্থান অ্যাপেক্স ফুডসের, ডিভিডেন্ড কেন একই?
- আজকের টাকার রেট কত: বাড়লো ২০টি দেশের টাকার মান
- আজ ১০/০৪/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- Vivo V80: ৭,২০০mAh ব্যাটারি ও ZEISS ক্যামেরার চমক
- সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর