কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারীত হলো আজ
গ্রুপ চ্যাম্পিয়ন আগ কোয়ার্টার-ফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনার কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ পাওয়া গেল। কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেক্সিকোকে বিদায় করে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে একুয়েডর। তবে শক্তিশালী প্রতিপক্ষ আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে না একুয়েডর। একুয়েডরের এই স্প্যানিশ কোচ জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের মুখোমুখি হওয়ার জন্য উন্মুখ তারা।
বাংলাদেশ সময় সোমবার সকালে ‘বি’ গ্রুপের ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে একুয়েডর। দুই দলেরই পয়েন্ট সমান-চার। গোল পার্থক্যে এগিয়ে থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় লাতিন আমেরিকার দেশটি।
একই গ্রুপ থেকে টানা দুই জয়ে আগেই শেষ আটে খেলা নিশ্চিত করে ভেনেজুয়েলা। শেষ ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা।
দুই ম্যাচ শেষে গোল পার্থক্যে এগিয়ে থাকায় মেক্সিকোর বিপক্ষে হার এড়ালেই চলত একুয়েডরের। সেই কাজ ঠিকঠাকই করতে পেরেছে তারা। এখন তাদের ভাবনায় কেবলই আর্জেন্টিনা।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে শিরোপাধারীদের মুখোমুখি হবে একুয়েডর। কদিন আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। কোচ সানচেস এবারও আরও বেশি লড়াই চান।
“আমরা জানি দুই প্রতিপক্ষ তুলনীয় নয়। আমরা জানি, এটা কতটা কঠিন হতে যাচ্ছে। আমাদের খেলোয়াড়রা পরের ধাপে যেতে পেরে খুশি। আমরা দেখব সামনে সব কীভাবে ঘটে।”
“আমাদের জন্য এটা হবে আরেকটা ফাইনাল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের সঙ্গে লড়াইয়ের চেষ্টা করব… আমার বিশ্বাস এই ম্যাচে ছেলেরা ভীষণ অনুপ্রাণিত থাকবে এবং তাদের মনোবল উচ্চ থাকবে।”
মেক্সিকোর বিপক্ষে রক্ষণ ঠিকঠাক সামাল দিলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি একুয়েডর। সানচেস মানছেন, আসরে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার বিপক্ষে অনেক উন্নতি করতে হবে তাদের।
“আমরা জানি যে, আমাদের উন্নতির জন্য এখনও অনেক কাজ করতে হবে। তবে এটা কোপা আমেরিকা এবং আজকে পরের ধাপে খেলা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা অনেক উন্নতি করেছি।”
“আমাদের খেলোয়াড়দের উপর আমার পূর্ণ আস্থা আছে। জানি, গত তিন ম্যাচের মতো পরের ম্যাচেও ওরা নিজেদের সেরাটা দেবে। আমরা জানি, এটা কতটা কঠিন। তবে ম্যাচ হবে ১১ বনাম ১১। জয়ের জন্য যা করা প্রয়োজন, আমরা তা করব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা