মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ১৮ জুলাইয়ের মধ্যে অর্থ ফেরতের নির্দেশ মন্ত্রণালয়ের
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল (বুধবার) আমরা বায়রার সঙ্গে বসেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে, যেসব কর্মী যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে।
তারা (বায়রা) ১৫ দিন সময় চেয়েছে। আমরা বলেছি, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' তিনি আরো বলেন, '১৫ দিন দেখি কতজনের টাকা উদ্ধার হয়।
উদ্ধার না হলে আমরা ব্যবস্থা নিব। আমাদের উদ্দেশ্য মানুষগুলো যেন টাকা ফেরত পায়। কতজন যেতে পারে নাই সেটা বড় কথা নয়, মানুষগুলোর টাকা ফেরত পাওয়াটা বড় বিষয়। বায়রা ও রিক্রুটিং এজেন্সি বুঝতে পারছে তারা এবার ছাড় পাবে না।
তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'কমবেশি সবাই দায়ী। ১০০ রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় ২ হাজার ২৫ জন অভিযোগ করেছে। ১৭ হাজার ৭৭৭ হাজার জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি।
৫ লাখ ৩২ হাজার ১৬২ জনের মধ্যে ৪ লাখ ৭৬ হাজার চলে গেছেন।' চলতি মাসের শেষের দিকে কুয়ালালাপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তথ্য জানিয়ে শফিকুর রহমান বলেন, 'এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি, বাজার খুলবে। আবার বাজার খুললে যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল