ব্রাজিল বনাম উরুগুয়ে: ৬০ মিনিটের খেলা শেষ, দেখেনিন সর্বশেষ ফলাফল
আজ কোপা আমেরিকায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল ব্রাজিল বনাম উরুগুয়ে। আজকের ম্যাচে জিতলেই সেমি ফাইনালের টিকিট পাবে। তবে হাইভোল্টেজ এই ম্যাচে ফাউলের ছড়াছড়ি। এখনো কোনো দল গোলের দেখা পায়নি। প্রথমার্ধ শেষে ব্রাজিল-উরুগুয়ে দুই দলের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।
চলমান কোপা আমেরিকাতে খুব একটা ছন্দে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার ওপর দলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র কার্ডজনিত নিষেধাজ্ঞায় আজ দলের বাইরে। এ অবস্থায় ম্যাচজুড়ে ভুগেছে সেলেসাওরা। বলার মতো আক্রমণ করতে পারেনি তারা।
অন্যদিকে আসরের শুরু থেকেই দারুণ ছন্দে উরুগুয়ে। আজকের ম্যাচে ফেভারিট তারাই। তবে তারাও স্বাভাবিক খেলা খেলতে পারেনি। বড় কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ নুনেজ-ভালভার্দেরা।
প্রথমার্ধের পুরোটা সময়জুড়ে ছিল ফাউলের ছড়াছড়ি। এ সময় ৪৫ মিনিটে ফাউল হয়েছে ১৮টি। যেখানে উরুগুয়ে করেছে ১৩টি, বাকি ৫টি করেছেন ব্রাজিলের ফুটবলাররা। বলের দখলে দুই দলই অবশ্য সমানে সমান লড়েছে।
আজ উরুগুয়ে বড় ধাক্কা খেয়েছে ম্যাচের ৩৩তম মিনিটে। ইনজুরিতে মাঠ ছেড়েছেন দলটির রক্ষণের সবচেয়ে বড় ভরসা রোনাল্ড আরাউহো। বাকি থাকা ৯০ মিনিটে কোনো দল গোল না পেলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে চলে যাবে।
ফলাফল: ব্রাজিল-০, উরুগুয়ে-০
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান