কোপা আমেরিকা জিতলেও মেসি ভক্তদের জন্য চরম দু:সংবাদ, চোট নিয়ে আসলো বড় খারাপ খবর
আজ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি কলম্বিয়া ও আর্জেন্টিনা। টানা শিরোপা জিতলো আর্জেন্টিনা। আর আগের বারও কোপা জিতেছিল মেসিরা। তবে কোপা আমেরিকার শিরোপার জিতলেও মেসির ইনজুরিতে হাতাশ মেশি ভক্তরা। এখন সবার মনে প্রশ্ন কবে মাঠে ফিরবেন মেসি।
ফাইনালে যখন ৬৩ মিনিটের খেলা চলছিল। তখন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের কাছ থেকে বল নিতে যাওয়ার সময় হঠাৎ করেই মাঠে পড়ে যান লিওনেল মেসি। কিছুতেই আর উঠতে পারছিলেন না। এ সময় ব্যথায় রীতিমতো কাতরাচ্ছিলেন এই ফুটবল মহাতারকা।
পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত মাঠে আসেন আর্জেন্টিনা দলের চিকিৎসক। কিছুক্ষণ চিকিৎসা দিয়ে মেসিকে সারিয়ে তোলার চেষ্টাও করা হয়। তবে কিছুতেই কোনো কিছু হয়নি। শেষ পর্যন্ত মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ চলার সময় একপর্যায়ে মেসিকে হতাশায় কাঁদতেও দেখা গেছে। আর ম্যাচ শেষে মেসির ফুলে যাওয়া অ্যাঙ্কেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। প্রাথমিকভাবে মেসি ইন্টার মায়ামির হয়ে শিকাগোর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন বলে জানা গেছে। এ ছাড়া পরীক্ষা–নিরীক্ষার ফলাফলের পর জানা যাবে আগস্টের শেষ দিকে সিনসিনাটির বিপক্ষে ম্যাচটিতে তিনি খেলতে পারবেন কি না।
তবে লিগস কাপে ২৭ জুলাই পুয়েবলার বিপক্ষে এবং ৩ আগস্ট টাইগার্সের বিপক্ষে ম্যাচেও মেসি খেলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। তেমনটি হলে অহিওতে ২৪ জুলাই এমএলএস অলস্টারের ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাঁকে।
মেসি যে ধরনের চোটে পড়েছেন, সেটা থেকে সরে উঠতে সাধারণত ২০ দিনের মতো লাগে। তবে অ্যাঙ্কেলের লিগামেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে ফেরার সময় আরও দীর্ঘায়িত হবে। চোটে পড়ায় দলের চিকিৎসকেরা মেসিকে প্রাথমিক চিকিৎসা দিলেও হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল তাঁর। এমনকি ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের খেলোয়াড়েরা যখন সাইডলাইনে জড়ো হন, তখনো মেসির হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। এ সময় কোচিং স্টাফের সাহায্য নিতে দেখা গেছে তাঁকে।
সাম্প্রতিক সময়ে চোট বেশ ভোগাচ্ছে মেসিকে। চোটের কারণে ইন্টার মায়ামি ও জাতীয় দলের বেশ কিছু ম্যাচও মিস করেছেন তিনি। অ্যাঙ্কেলের চোট যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হলো। সব মিলিয়ে মেসিকে মাঠে দেখতে ভক্তদের হয়তো এবার লম্বা সময় অপেক্ষা করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজার: বস্ত্র খাতের ৫ কোম্পানির মুনাফায় বড় চমক
- মুনাফায় ধস: বস্ত্র খাতের ১৬ কোম্পানির আয় তলানিতে
- জানা গেল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ২০ মার্চ ২০২৬)
- বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- কমলো তেলের দাম
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল-বায়ার্ন ও বার্সা-অ্যাতলেটিকো
- চ্যাম্পিয়ন্স লিগ: গোলবন্যায় শেষ আটে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ
- হৃদপিণ্ডের শত্রু এই ৫ ফল? বাড়াতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি, সাবধান!
- ৩৮ বছরেও মেসির জাদুতে ভরসা! আর্জেন্টিনার ২৮ সদস্যের দল ঘোষণা
- ঈদের আনন্দ মাটি করবে বৃষ্টি? ৫ দিনের বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- পিএসএলে ৫ বাংলাদেশির ভাগ্য খুলল: বিসিবির এনসিতে বিশেষ শর্ত!
- আজকের স্বর্ণের দাম বাংলাদেশ