মেগা নিলামের আগে যাদের রিটেইন করবে জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। এর আগে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। নিলামের আগে চারজন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে আইপিএলের দলগুলো। আগামী ৩ আসরের জন্য তারা এই ক্রিকেটারদের ধরে রাখতে পারবে। ধোনি আর তিন বছর খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন।
এ কারণেই ধোনির মতামত জানতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিন বছর ধোনি না খেললে তার জন্য একটি জায়গা নষ্ট করার মতো বিলাসিতায় যেতে চায় না চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী রিটেইন ক্রিকেটারের সংখ্যা বাড়লে ধোনিকে আবারও দেখা যেতে চেন্নাইয়ের জার্সিতে খেলতে।
না হলে হয়তো ধোনিকে আবার নিলাম থেকে কিনে নেয়ার চেষ্টা করবে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৮ সালের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজ়ি গুলো পাঁচ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। ২০২১ সালের নিলামে এই সংখ্যা কমিয়ে দেয় বিসিসিআই।
ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে চেন্নাই রিটেইন করতে পারে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা ও শিভম দুবের মতো ক্রিকেটারকে। রিটেইনের সংখ্যা বাড়লেই কেবল তারা ধরে রাখতে পারে ধোনিকে। ফলে বলে দেয়াই যাচ্ছে ধোনির ভাগ্য এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর।
এরই মধ্যে চেন্নাই দলের অংশীদারদের প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টসের মালিকানায় এসেছে বড় রদবদল। ইন্ডিয়া সিমেন্টসের মালিকানার ৩৩.৭২ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়া হয়েছে আদিত্য বিড়লা গ্রুপের কাছে। এরপরই আলোচনা তৈরি হয়েছে চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ নিয়ে।
আপাতত জানা গেছে চেন্নাই সুপার কিংস স্বাধীন সংস্থা হিসেবে এখন থেকে পরিচালিত হবে। দলটির শেয়ার হোল্ডাররাই মালিক হিসেবে থাকছেন। ফলে বড় কোনো পরিবর্তন আসছে না আইপিএলের অন্যতম সফল এই দলটিতে। ২০১৫ সালেই চেন্নাইয়ের মালিকানা থেকে সরে গিয়েছিল ইন্ডিয়া সিমেন্টস।
সেই সময় তারা দলটির মালিকানা ভাগ করে দেয় শেয়ার হোল্ডারদের মাঝে। তারাই এখনও দলটির মালিকানায় থাকছেন। তবে সেটা পরিচালিত হবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামে। চেন্নাই দলের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন বলেছেন, 'চেন্নাই সুপার কিংস ও ইন্ডিয়া সিমেন্টস দুটি পৃথক সংস্থা। ইন্ডিয়া সিমেন্টস আর সিএসকে-র নিয়ন্ত্রক নয়। ক্রিকেট দল এখন থেকে পরিচালনা করবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামক সংস্থা।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা