শপথ নিলেন প্রধান উপদেষ্টাসহ আরও ১৩ জন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও ১৬ জন উপদেষ্টার শপথগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গবভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ড. মুহাম্মদ ইউনূস একসঙ্গে দরবার হলে প্রবেশ করেন। এরপর জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রথমেই শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধান উপদেষ্টার শপথ বইয়ে স্বাক্ষর ও আসন গ্রহণের পর শপথগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ জন উপদেষ্টা। তাদেরও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন উপদেষ্টাগণ।
শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুক-ই আজম। তাদের শপথের বিষয়ে বিস্তারিত ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। সব শেষে রাষ্ট্রপতির সম্মতিক্রমে শপথগ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)