অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল নিয়ে যা জানা গেল
অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘নবগঠিত সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয়। আপনি কি সংস্কার চান, সেটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারব না। সংস্কার যদি আপনারা না চান তাহলে আরেক কথা। কাজেই এখন মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নেই।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা সবাই যাতে দেশে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতি নেওয়ার জন্য যেটুকু সময় দরকার শুধু সেটুকু সময়ই আমরা নেব।
শেষ পর্যন্ত যে গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে।’
অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘সব সেক্টরের রিফর্ম (সংস্কার) নিয়ে আমরা কথা বলেছি। এভাবে চলে না, চলতে পারে না, সিস্টেমটা আমাদের বদলাতে হবে। সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না।
সমাজের সবার সঙ্গে কথা বলা হবে, সবার সঙ্গে কথা বলে রিফর্ম এজেন্ডা ঠিক করে আমরা আলাপ-আলোচনায় যাব।’তিনি আরো বলেন, ‘বৈঠকে অর্থের বিষয়ে কথা হয়েছে। আর্থিক খাতগুলো শুধু চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে। সেখানে নেতৃত্বের স্থানে পরিবর্তন আনার প্রয়োজন যেগুলোতে আছে, অনতিবিলম্বে সেসব পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টেস্ট: শেষ হলো ম্যাচ জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় টেস্ট, চতুর্থ দিন: নাহিদ ঝড়, সরাসরি দেখুন এখানে
- সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ: ম্যাচ সেরা ও সিরিজ সেরা হলেন যারা
- আর্জেন্টিনার বিশ্বকাপের সূচি প্রকাশ: কখন, কার সাথে খেলা ও জানুন সময়
- ব্রাজিলের বিশ্বকাপের সূচি প্রকাশ: কখন, কার সাথে খেলা ও জানুন সময়
- ২০২৬ সালের আমের ক্যালেন্ডার: কোন জাতের আম কখন পাকবে ও বাজারে আসবে
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৯ মে ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট: শেষ দিনের খেলা দেখুন সরাসরি
- আইসিসি টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের ইতিহাস, পেছনে ফেললো পাকিস্তানকে
- ভারতকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চমক দেখালো বাংলাদেশ
- ১ লাখ ৩০ হাজারের স্যামসাং এখন ৮০ হাজারে! বড় সুখবর দিল কোম্পানি
- পে-স্কেল: সরকারি চাকুরিজীবীদের বড় সুখবর দিল অর্থ ও পরিকল্পনামন্ত্রী
- Redmi Turbo 4 Pro না K80: কোনটা কিনলে জিতবেন? জানুন সেরাটি