বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল আইসিসি
বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতির কারণে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিল। তবে সেই শঙ্কাই সত্যি হলো। বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আইসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আরব আমিরাতে হলেও বাংলাদেশই থাকবে আনুষ্ঠানিক আয়োজক। খেলা হবে দুবাই ও শারজার দুটি ভেন্যুতে। আগের মতোই সূচিতে ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। জানা গেছে, আইসিসির ভার্চুয়াল একটি বোর্ড সভায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
তবে বিশ্বকাপ আমিরাতে হলেও আনুষ্ঠানিক আয়োজক থাকবে বাংলাদেশ। এদিকে আসরটি সরে আরব আমিরাতে গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, বিসিবিতে কাজ করা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশে এ ইভেন্ট আয়োজনের সব চেষ্টা করার জন্য। তবে অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি কার্যকর করা হয়ে ওঠেনি। তবে আয়োজক স্বত্ত্ব তাদের কাছেই থাকবে। আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশে আইসিসির বৈশ্বিক একটি ইভেন্ট আয়োজনে মুখিয়ে আছি।
আইসিসির সদর দপ্তর আরব আমিরাতেই অবস্থিত, যারা এর আগে ২০২১ সালে ওমানের সঙ্গে যৌথভাবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।
এবারই প্রথম বাংলাদেশ থেকে আইসিসির কোনো ইভেন্ট সরিয়ে নেয়া হলো। এর আগে ২০১৪ সালে পুরুষদের পাশাপাশি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপেরও আয়োজক ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live